• সমগ্র বাংলা

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিএমপির নিরাপত্তা ব্রিফিং প্যারেড

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি :  প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিফিং প্যারেড করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিংয়ে সিএমপি কমিশনার নিরাপত্তা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখা, পুলিশ সদস্যদের শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo