• সমগ্র বাংলা

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিএনপি থেকে বহিষ্কৃত লেলিন গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঢাকা প্রতিনিধিঃ  রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে । বিভিন্ন অপকর্মের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হয়েছিলেন লেলিন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ দিন সকালে চট্টগ্রামের মিরসরাই থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর জোনাল টিম।

গ্রেপ্তার লেলিনের বাবার নাম মৃত আবুল হোসেন এবং মায়ের নাম জোসনা বেগম। তিনি শাহ আলী থানার গ/১১, রোড-১, ব্লক-বি, সেকশন-১ এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা ১৯ নম্বর মামলার আসামি লেলিন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মিরপুরে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

এ দিকে এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

এ দিকে রাড্ডাকাণ্ডে জড়িত অন্তত ৪০ জনের তালিকা করা হয়েছিল। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo