• সমগ্র বাংলা

শারদীয় দুর্গাপূজা: ফরিদপুরে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে চৌধুরী নায়াব ইউসুফ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। পরিদর্শনের সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

পূজা উদযাপন চলাকালে গত রবিবার রাত ও সোমবার সকালে তিনি শহরের প্রধান প্রধান পূজামণ্ডপগুলোতে যান। মণ্ডপ প্রাঙ্গণে পৌঁছালে সনাতন ধর্মের পূজারী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শ্রদ্ধায় বরণ করে নেন। পরবর্তীতে তিনি উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন।

পরিদর্শনকালে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী বাবুরাম কর্মকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার হোসেন শিথিল।

এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo