প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে একই কক্ষে গলায় ওড়না পেচানো মায়ের ঝুলন্ত লাশের পাশে নাবালক দুই (২ সন্তানের) ছেলে মেয়ের লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ।
আজ রবিবার সন্ধ্যার দিকে ওই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশের ধারনা পারিবারিক অশান্তির জেরে দুই সন্তানকে শ্বাস রুদ্ধ করে হত্যার পর মা আত্বহত্যা করেছে।
স্হানীয়রা জানান, চিরিরবন্দরের ৬ নম্বর অমরপুর ইউনিয়নের মোস্তাফাপুর বালাপাড়া গ্রামে বাসিন্দা অটো বাইক চালক শাকিল (২৭) একজন মাদকাসক্ত এনিয়ে স্ত্রী স্বর্না আখতারের সাথে (২৩) সাথে প্রায় ঝগড়া বিবাদ মনোমালিন্য লেগেই থাকতো।
আজ রবিবার সন্ধ্যায় দিকে সবাই বাজারে গেলে শাকিলের স্ত্রী স্বর্না আখতার ছেলে ৪ বছর বয়সি ছেলে সাফায়েত হোসেন এবং দেড় বছর বয়সি কন্যা রাইসা আখতারকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেও গলায় ওড়না পেচিয়ে
আত্বহত্যা করেছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ইতিমধ্যে ঘটনা স্থলে এসেছি, প্রকৃত কারন জেনে পরবর্তীতে জানানো হবে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি। বিস্তারিত জেনে তারপর ঘটনার বিষয়ে বলতে পারবো।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সনাতন ধর্মা...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফ...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...
রংপুর ব্যুরো : ২০ বছরের পুরোনো বা...

মন্তব্য (০)