• সমগ্র বাংলা

মানিকগঞ্জের ৫৭৪ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৫৯০ আনসার সদস্য, সুরক্ষা অ্যাপে তাৎক্ষণিক তথ্য

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ জেলার ৫৭৪টি পূজামণ্ডপের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩ হাজার ৫৯০ জন সদস্য।

নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে প্রতিটি পূজামণ্ডপে দুজন করে আনসার সদস্যকে শারদীয় সুরক্ষা অ্যাপের নিবন্ধিত ব্যবহারকারী হিসেবে রাখা হয়েছে। এর মাধ্যমে মণ্ডপে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নিরাপত্তাঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিক ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য ও ছবি পাঠানোর ব্যবস্থা রয়েছে।

রোববার (১৮ অক্টোবর) এ তথ্য জানিয়ে মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম পিপিএম, পিভিএম বলেন, শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আনসার ও ভিডিপির সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সতর্ক ও সক্রিয় রাখা হয়েছে।

তিনি বলেন, শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহারের মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপের রিয়েল টাইম তথ্য ও ছবি তাৎক্ষণিক ভাবে নিয়ন্ত্রণকক্ষে পাঠানো হচ্ছে। ফলে কোনো মণ্ডপে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত তা শনাক্ত করা সম্ভব হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত সাড়া দিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৫৭৪টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন বাহিনীর ৩ হাজার ৫৯০ জন সদস্য। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, দর্শনার্থীদের চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‌জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। এতে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত সাড়া দেওয়া এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা সহজ হচ্ছে।

তিনি জানান, জননিরাপত্তা রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার আনসার ও ভিডিপির কার্যক্রমকে আরও গতিশীল করছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
 

মন্তব্য (০)





image

পরকীয়া সম্পর্কের জের শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রব...

১

বেনাপোল প্রতিনিধি: ​যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...

image

সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন, রোহিঙ্গা ক...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফ...

image

মাগুরায় আট দিনের ব্যবধানে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...

image

২০ বছরের পুরোনো বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট

৪

রংপুর ব্যুরো : ২০ বছরের পুরোনো বা...

image

প্রধানমন্ত্রী আসবেন, তাই বালু দিয়ে ঢাকা হচ্ছে সৈয়দপুর-পার...

৫

নীলফামারী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নীলফামারীর ...

  • company_logo