• সমগ্র বাংলা

প্রধানমন্ত্রী আসবেন, তাই বালু দিয়ে ঢাকা হচ্ছে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে থাকা ময়লার ভাগাড়

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে বছরের পর বছর ধরে জমে থাকা ময়লার ভাগাড় ঢেকে দেওয়া হচ্ছে বালু দিয়ে।

একই সঙ্গে শহরের বিভিন্ন সড়কের স্তুপ হয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গন্ধে দুর্ভোগ পোহালেও ভাগাড়টি অপসারণে কোন ব্যবস্থা নেয়নি পৌরসভা।

রবিবার (১৮ অক্টোবর) সকালে সৈয়দপুর শহরের টার্মিনাল এলাকা থেকে পার্বতীপুর সড়কের ড্রিম প্লাস হোটেলের সামনে গিয়ে দেখা যায় সড়কের পাশে ময়লার স্তূপের ওপর বালু ফেলে ঢেকে দেওয়া হচ্ছে। এতে ভাগাড়টির উপরে পরিচ্ছন্ন দেখালেও দীর্ঘদিনের বর্জ্য সমস্যা সমাধানে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে শহরের বাসাবাড়ি, হাসপাতাল, ক্লিনিক ও হোটেল থেকে সংগ্রহ করা বর্জ্য ওই স্থানে স্তূপ করে রাখা হচ্ছিল। উন্মুক্ত স্থানে ময়লা পড়ে থাকায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। এতে পথচারী, সড়ক ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। এ কারণে সড়কের পাশ থেকে ময়লার ভাগাড়টি সরানোর দাবি জানিয়ে আসছিলেন তাঁরা।

তবে দীর্ঘদিনেও এ বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রবিবার সকাল থেকে ওই ভাগাড়ের কিছু ময়লা সরিয়ে বালু দিয়ে ঢেকে দেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে পৌরসভা।

স্থানীয় বাসিন্দা লতিফুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরে এখানে ময়লা-আবর্জনা না ফেলার দাবি জানিয়ে আসছি। দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে চলাচল করা যায়না। পৌরসভা কর্তৃপক্ষকে বার বার বলার পরেও সমাধানের জন্য কোন কাজ করেনি। এখন প্রধানমন্ত্রী আসবে তাই দ্রুত পরিষ্কার করে ময়লার উপরে বালু দিচ্ছে।

একই এলাকার হাসানুর রহমান বলেন, এই সড়ক দিয়ে চলাচলের সময় দুর্গন্ধে নাক চেপে রাখতে হতো। শহরের বিভিন্ন জায়গার ময়লা এনে এখানে স্তূপ করে রাখা হতো। আজ পৌরসভা কর্তৃপক্ষ পরিষ্কার করছে। এভাবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হলে আমাদের চলাচলে সুবিধা হবে।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। এ উপলক্ষে পৌরসভা কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করছে। পাশাপাশি বিভিন্ন স্থানে রং করা ও ডিভাইডার মেরামতের কাজ চলছে। এ ছাড়া যেসব জায়গায় ময়লার স্তূপ রয়েছে, সেগুলো বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯ টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখান থেকে তিনি রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ১১টার দিকে মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর। পরে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

 

মন্তব্য (০)





image

পরকীয়া সম্পর্কের জের শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রব...

১

বেনাপোল প্রতিনিধি: ​যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...

image

সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন, রোহিঙ্গা ক...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফ...

image

মাগুরায় আট দিনের ব্যবধানে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...

image

২০ বছরের পুরোনো বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট

৪

রংপুর ব্যুরো : ২০ বছরের পুরোনো বা...

image

মানিকগঞ্জের ৫৭৪ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৫৯০ আনসার সদস্য, স...

৫

মানিকগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ...

  • company_logo