• সমগ্র বাংলা

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মুক্তাগাছা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন মুক্তা, সদস্যসচিব ফেরদৌস আলম ও অনেকেই। বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাঁদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। সাংবাদিক আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাঁরা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে তাঁদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি। মানববন্ধন থেকে বক্তারা নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, পরিবারের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব গ্রহণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন মুক্তাগাছার  সাংবাদিকরা। 

মন্তব্য (০)





image

পরকীয়া সম্পর্কের জের শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রব...

১

বেনাপোল প্রতিনিধি: ​যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...

image

সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন, রোহিঙ্গা ক...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফ...

image

মাগুরায় আট দিনের ব্যবধানে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...

image

২০ বছরের পুরোনো বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট

৪

রংপুর ব্যুরো : ২০ বছরের পুরোনো বা...

image

মানিকগঞ্জের ৫৭৪ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৫৯০ আনসার সদস্য, স...

৫

মানিকগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ...

  • company_logo