ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ৬টি স্বর্ণের বারসহ মোঃ দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
আটককৃত ৬টি স্বর্ণের বারের ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।
আজ শনিবার ১৭ অক্টোবর আনুমানিক দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ মুন্সীপুর বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মোঃ আল আমিনের নেতৃত্বে পরিচালিত টহলদলটি সীমান্তরেখা মেইন পিলারে ৯৩ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সীপুর এলাকার কবরস্থানের পাশ থেকে ওই ব্যক্তিকে স্বর্ণের বারসহ আটক করে।
আটক মোঃ দবির উদ্দিন (৫৫) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামের মোঃ দলিলর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে দামুড়হুদা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, এ ব্যাপারে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরণের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
গাজীপুর প্রতিনিধি : মায়ের প্রতি টান, পরিবারের সদস্যদের নিয়ে অভিমান আর ছো...
লালমনিরহাট প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যা...
মানিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বল...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাসাই...

মন্তব্য (০)