• সমগ্র বাংলা

মায়ের কাছে ফেরার ইচ্ছা, স্ত্রীর প্রতি অনুরোধ—পলাশের চিরকুটে শেষ কথাগুলো

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : মায়ের প্রতি টান, পরিবারের সদস্যদের নিয়ে অভিমান আর ছোট্ট মেয়ের ভবিষ্যৎ-এমন নানা অনুভূতির কথা উঠে এসেছে গাজীপুরের কালীগঞ্জে পলাশ চন্দ্র শীলের মরদেহের পাশে পাওয়া একটি চিরকুটে। সেখানে স্ত্রী বৃষ্টির কাছে মেয়েকে ভালোভাবে মানুষ করার অনুরোধ জানিয়ে স্বজন ও পরিচিতজনদের কাছে ক্ষমাও চেয়েছেন ৩০ বছর বয়সী এই ব্যক্তি।

শনিবার (১৭ অক্টোবর) রাতে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম চিরকুট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পলাশ তুমলিয়া ইউনিয়নের চুয়ারীখোলা গ্রামের বাসিন্দা শ্যামল চন্দ্র শীলের ছেলে। তাঁর একটি আড়াই বছর বয়সী কন্যাসন্তান রয়েছে।

চিরকুটে মায়ের প্রতি গভীর ভালোবাসার পাশাপাশি অভিমানের কথাও লিখেছেন পলাশ। জন্মভিটায় মায়ের কাছে শেষবারের মতো থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। স্ত্রী বৃষ্টি ও মেয়েকে নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার অনুরোধ জানিয়েছেন।

চিরকুটে পরিবারের কয়েকজন সদস্যের প্রতি অসন্তোষের কথাও রয়েছে। পাশাপাশি কারও সঙ্গে ভুল-বোঝাবুঝি বা কোনো অন্যায় হয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তবে এসব অভিযোগের সত্যতা এখনো যাচাই করা যায়নি।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপপরিদর্শক মিজানুর রহমানকে পাঠায়। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, মরদেহের পাশ থেকে চিরকুটটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে গলায় ফাঁস নেওয়ার বিষয়টি ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার...

১

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্ত এলাকায়...

image

লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

২

লালমনিরহাট প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ...

image

বগুড়ায় পিআইজি'র সড়ক নিরাপত্তা সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যা...

image

লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সম...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বল...

image

কালীগঞ্জে অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাসাই...

  • company_logo