ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন ডিসেম্বরে পলাতক শেখ হাসিনা দেশে ফিরবেন এটা এখন হাস্যকর কথা। পৃথিবীর কোথাও এমন নজির নাই যে পলাতক স্বৈরশাসক একবার পালিয়ে গেলে পুন:প্রতিষ্ঠিত হওয়ার।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ আয়োজিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমান মন্ত্রী বলেন, বাঙালি জাতি স্বাধীনচেতা। তারা অন্যায় দেখতে প্রতিবাদ করে। সার্বভৌমত্বের জন্য লড়েন। এই দেশের জন্য লড়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই নেতার ছেলে এখন রাষ্ট্র পরিচালনা করছেন। সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের নেতা তারেক রহমান যে প্লান করেছেন সেটা অদ্ভুত।
জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের সংসদ সদস্য মোঃ ফরিদুল কবির শামীম তালুকদার, জামালপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি প্রমুখ।
পরে ২০২৪-২৫ অর্থ বছরের বিভিন্ন উপজেলার ৫৭১ টি প্রকল্পের ১৬ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা
হয়।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্ত এলাকায়...
গাজীপুর প্রতিনিধি : মায়ের প্রতি টান, পরিবারের সদস্যদের নিয়ে অভিমান আর ছো...
লালমনিরহাট প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যা...
মানিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বল...

মন্তব্য (০)