• সমগ্র বাংলা

হাদিরায় আল হেলালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ১ হাজার ৩৪ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে সুখী পল্লীমা সোসাইটি। এ ছাড়া ছানি অপারেশনের জন্য ৩০৫ জন রোগীকে বাছাই করা হয়েছে। বাছাইকৃত রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশন করানো হবে।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলার হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সুখী পল্লীমা সোসাইটির চেয়ারম্যান এস এম আল হেলালের উদ্যোগে বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে সাতজন চিকিৎসক সেবা দেন।

ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শের পাশাপাশি ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং কালো চশমা দেওয়ার ব্যবস্থা ছিল।

সোসাইটির চেয়ারম্যান এসএম আল হেলাল জানান, ক্যাম্পে ছানি অপারেশনের জন্য বাছাই করা ৩০৫ জন রোগীকে ঢাকায় নিয়ে ফ্যাকো পদ্ধতিতে বিনামূল্যে অপারেশন করানো হবে। এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসচ্ছল ও চক্ষু সমস্যায় ভোগা মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার...

১

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্ত এলাকায়...

image

মায়ের কাছে ফেরার ইচ্ছা, স্ত্রীর প্রতি অনুরোধ—পলাশের চিরকু...

২

গাজীপুর প্রতিনিধি : মায়ের প্রতি টান, পরিবারের সদস্যদের নিয়ে অভিমান আর ছো...

image

লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

৩

লালমনিরহাট প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ...

image

বগুড়ায় পিআইজি'র সড়ক নিরাপত্তা সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যা...

image

লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সম...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বল...

  • company_logo