• সমগ্র বাংলা

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বে বিরল নজির বাংলাদেশ: ভারপ্রাপ্ত কমান্ডার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: বিজিবি'র রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেছেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টানদের সাম্প্রদায়িক সম্প্রীতি সহ অবস্হান বসবাসসহ নিজ নিজ ধর্ম উৎসব পালনে বিশ্বে বিরল নজির বাংলাদেশ। তবে কিছু কিছু স্বার্থনেশী দৃষ্কৃতকারি অপপ্রচার করে ধর্মীয় উৎসব কুলশিত করতে চায়।

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত সংরগ্ন ২১১টি মন্ডবে ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধ করতে নাশকতা এড়াতে গোয়েন্দা নজরদারিসহ টহল দেবেন তারা। বিজয়া দশমি পর্যন্ত শান্তিপূর্ণ পরিস্হিতি নষ্ট হবেনা বলে আশা করছেন তিনি।

আজ শনিবার সপ্তমীতে দিনাজপুরের বিরলের ধুকুরঝাড়ী দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন শেষে গণ মাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জিল্লুর রহমানসহ অন্যান্যরা। এর সময় পুজারি দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন তারা।

চলতি বছর দিনাজপুরের ১৩টি উপজেলা এলাকায়  ১ হাজার ৩১৭টি মন্ডপে বসেছে দুর্গাপূজার আসর।

মন্তব্য (০)





  • company_logo