ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।
বড়পুকুরিয়া কয়লা খনির মাইন ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান জাফর সাদিক জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার থেকে ১৪০৫ নম্বর ফেইজ থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু করে আজ শুক্রবার রাত থেকে পুরো মাত্রায় কয়লা তুলছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত দেশী শ্রমিকরা। এই ফেইজ থেকে প্রায় ৩ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলন করা যাবে বলে আশা করছেন তারা। উত্তোলিত কয়লা বেসরকারি ক্রেতা কাছে বিক্রির জন্য ইতমধ্যে টেন্ডার আহবান করেছেন তারা।
এর আগে ১৩০৯ ফেইস থেকে ৩ আগষ্ট পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশী ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে। নতুন ১৪০৫ নম্বর ফেইজে যন্ত্রপাতি স্থানান্তরে প্রায় আড়াই মাস সময় লেগেছে।
অন্যদিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহের জন্য খনির কোল ইয়ার্ডে আজ শুক্রবার পর্যন্ত ৬ লক্ষাধিক মেট্রিক টন পরিমান কয়লা মজুত রয়েছে। আগুন লেগে এবং যান্ত্রিক ত্রুটিতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটই বন্ধ রয়েছে। পাশাপাশি ইয়ার্ডে কয়লা নতুন করে কয়লা মজুদ করার মত স্হান সংকুলান হচ্ছেনা।
একারনে ঝামেলা এড়াতে নতুন ফেইজে উত্তোলিত কয়লা পৃথক স্হানে সংরক্ষণ করা হচ্ছে ।
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...
জামালপুর প্রতিনিধি : বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সোশ্যাল মি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন শারদীয...
পাবনা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্...

মন্তব্য (০)