ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সীমান্তবর্তী পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্ক থেকে নিরাপত্তা দেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৬ ব্যাটালিয়ন নীলফামারী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা কেন্দ্রীয় কালিমন্দির পরিদর্শন করেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। এসময়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এসময়ে তিনি জানান, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর সীমান্তবর্তী এলাকা থেকে ০৮ কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী সকল পূজামন্ডপসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল পরিচালনা করা হবে। পাশাপাশি, দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলার বিভিন্ন কৌশলগত স্থানে বেইজ ক্যাম্প স্থাপন করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে বিশেষ নজরদারি ও পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া, স্থানীয় প্রশাসন, পুলিশ, পূজা উদ্যাপন কমিটি ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ যৌথ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ব্যাটালিয়ন পর্যায়ে একটি নিরবচ্ছিন্ন মনিটরিং সেল পরিচালনা করা হচ্ছে। যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্যে কর্ণপাত না করে এবং তথ্যের সত্যতা যাচাই না করে কোনো তথ্য প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান করা হচ্ছে।###
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
বেনাপোল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পর...
দিনাজপুর প্রতিনিধি : নিরাপদে নিশ্চিত এবং আনন্দ উৎসবমুখর পরিব...

মন্তব্য (০)