ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার এক হাজারের বেশি শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। যানবাহন আটকে থাকায় অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
বিক্ষোভের সময় শ্রমিকেরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো অথবা বেতন বাড়ানোর দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক শরিফা বেগম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে, নয়তো জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়াতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে&...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মণ...
বগুড়া প্রতিনিধি : অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব- "সাশ্...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)