• সমগ্র বাংলা

৮ কোটি ৮৮ লাখ টাকার ক্যাথল্যাব অকেজো: ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটায় অনিয়ম ও চিকিৎসাসেবার চরম অব্যবস্থাপনার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাসপাতালটিতে প্রায় ৮ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের একটি উন্নত ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন অব্যবহৃত থেকে বর্তমানে পুরোপুরি অকেজো হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অভিযান শেষে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা দুদকের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান।

দুদক সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ফরিদপুর জেলা দুদকের ৮ সদস্যের একটি বিশেষ দল হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান চালায়। অভিযানে ক্রয় সংক্রান্ত যাবতীয় নথিপত্র খতিয়ে দেখা হয় এবং দীর্ঘদিনের অব্যবহৃত সরঞ্জাম চিহ্নিত করা হয়।

প্রেস ব্রিফিংয়ে দুদক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, জনবল সংকট ও সদিচ্ছার অভাবে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করতে সংগৃহীত তথ্য-প্রমাণ পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, হাসপাতালের সরঞ্জাম কেনাকাটা, ওষুধ সরবরাহ ও অন্যান্য অনিয়মের বিবরণ তুলে ধরে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ে দ্রুতই একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন পেশ করা হবে। কড়া ব্যবস্থা গ্রহণের সুপারিশও থাকবে প্রতিবেদনে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo