ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের নারিকেল পাড়া মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (অবসরপ্রাপ্ত সেনা হাবিলদার) মারা গেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের প্রথম জানাজা মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় চাটমোহর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে এশার নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় হরিপুর ইউনিয়নের আগসোয়াইল পুরানপাড়া ঈদগাহ মাঠে।
জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মুক্তিযুদ্ধে অবদান রাখা এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতা আবু সাঈ...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার সীমান্তে ৬৪ বিজিবি"...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটায...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলাজুড়ে সারের নতুন ডিলারশিপ প্র...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আল...

মন্তব্য (০)