ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর বিকাল ৫ টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত সভাপতি এ্যাড. মানিক আকবর এবং সদস্য সচিব হোসেন জাকির উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি মর্মান্তিক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। অসাবধানতা, বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে প্রতিনিয়ত বহু তাজা প্রাণ ঝরে যাচ্ছে এবং অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, বরং চালক, পথচারী ও যাত্রীসহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আলোচনা পর্ব শেষে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং সড়কগুলোকে দুর্ঘটনামুক্ত রাখার আকুল প্রার্থনা জানিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন সাংবাদিক নাসির উদ্দীন জোয়ার্দ্দার। এ সময় নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার অন্যান্য সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।
সবশেষে চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং নিরাপদ সড়ক গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)