• সমগ্র বাংলা

মেলান্দহে বিয়ের দাবিতে অবস্থান, লাখ টাকায় মীমাংসা, ছাত্রদল নেতার পকেটে ৭ হাজার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক নারীর অবস্থান নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১ লাখ ২০ হাজার টাকায় মীমাংসার অভিযোগ উঠেছে।

স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মধ্যস্থতায় এ সমঝোতা হয়েছে বলে জানা গেছে। এ সময় ওই নারীর মুঠোফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ এবং বাড়িতে পৌঁছে দেওয়ার খরচের কথা বলে ৭ হাজার টাকা নেওয়ার অভিযোগও উঠেছে মেলান্দহ উপজেলা  ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ জুয়েল এর বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ছাত্রদল নেতা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার মেলান্দহের রুপসিহাটা এলাকায় প্রেমিক আলী হোসেনের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন ওই নারী। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের আশ্বাস দিয়ে আলী হোসেন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়েতে টালবাহানা শুরু করলে বাধ্য হয়ে তিনি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন।

ভুক্তভোগী ওই নারীর নুর জাহানের অভিযোগ, জাকারিয়া আহম্মেদ জুয়েল নামের এক ছাত্রদল নেতা সালিসি বৈঠকে চাপ সৃষ্টি করে তাঁর মুঠোফোনে থাকা সব তথ্য মুছে ফেলতে বাধ্য করেন। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়। ওই টাকা নিয়ে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার পর খরচের কথা বলে জুয়েল ৭ হাজার টাকা নেন বলে দাবি করেন তিনি।

ওই নারীর ফুফু সাহারা খাতুন বলেন, “জুয়েল নেতা রাতে এসে ৭ হাজার টাকা নিয়েছেন।”

অভিযোগের বিষয়ে মেলান্দহ  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ জুয়েল বলেন, রাতে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ওই নারীকে তাঁর বাড়িতে পৌঁছে দিয়ে এসেছেন। মিটিংয়ে  একজন ব্যক্তিকে নিজের পকেট থেকে ১ হাজার টাকা খরচ দিয়েছিলেন। পরে সেই ১ হাজার টাকা নিয়েছেন বলে দাবি করেন তিনি।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান রনি বলেন,ভুক্তভোগী নারীর যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে জেলা নেতৃবৃন্দের সাথে কথা বলে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আতিকুর রহমান  সুমিল বলেন,আমার ছাত্রদলের কোন নেতার বিরুদ্ধে  যদি অনিয়ম,দুর্নীতি ও চাঁদাবাজির  সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা’র আলোচনা ...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগ...

image

মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল বিতরণ করলেন এমপি শ...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগ...

image

নড়াইল দলিল লেখক সমিতির নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযো...

৩

নড়াইল প্রতিনিধি : আসন্ন নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিত...

image

চাটমোহরে জমি দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ১৭.৯৭ শতাংশ জমি অবৈধভাবে দ...

image

গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : "ঘর থে...

  • company_logo