ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ-সহনশীল দেশ গড়ি’- প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
দিবসটির কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের ঝুঁকি কমাতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও প্রস্তুতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্যোগবিষয়ক সচেতনতা বাড়বে এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত প্রস্তুতি আরও জোরদার হবে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগ...
নড়াইল প্রতিনিধি : আসন্ন নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিত...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেম...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ১৭.৯৭ শতাংশ জমি অবৈধভাবে দ...

মন্তব্য (০)