• সমগ্র বাংলা

নড়াইলে তিন ইউনিয়ন ও পৌরসভার তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে নড়াইল সদর উপজেলায় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষামূলকভাবে উপজেলার মাইজপাড়া, কলোড়া ও মুলিয়া ইউনিয়ন এবং নড়াইল পৌরসভার ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হবে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটায় নড়াইল সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। ঢাকায় আয়োজিত মূল অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির, জেলা সমাজসেবা কার্যালয় নড়াইলের উপপরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার সরকার এবং সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আকরাম হোসেন।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo