ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: "শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয়" এই প্রত্যয়ে লালমনিরহাটে উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে লালমনিরহাট আল-নাহিয়ান শিশু পরিবারের নিবাসীদের মাঝে নতুন পোশাক বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করে লেডিস ক্লাব,লালমনিরহাট।
লেডিস ক্লাব লালমনিরহাটের সভাপতি এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি উম্মে জাকিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক বিতরণ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনিরা বেগম, সুমি খাতুন এবং সাধারণ সম্পাদক এডভোকেট আঞ্জুমান আরা শাপলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান ও পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। কন্যা শিশুদের কল্যাণে এমন মানবিক ও অনুপ্রেরণামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
নড়াইল প্রতিনিধি : ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
পাবনা প্রতিনিধি : শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”...
গাজীপুর প্রতিনিধি: কন্যাশিশুর ভবিষ্যৎ সুরক্ষায় শুধু আনুষ্ঠান...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আঞ্চলিক মহাসড়ক...

মন্তব্য (০)