• সমগ্র বাংলা

বাল্যবিয়ে বন্ধে পরিবার ও সমাজের দায়িত্বের কথা স্মরণ করাল কন্যা শিশু দিবস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: কন্যাশিশুর ভবিষ্যৎ সুরক্ষায় শুধু আনুষ্ঠানিকতা নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ। বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির বার্তা নিয়ে গাজীপুরের কালীগঞ্জে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস।

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান, তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা।

শিশু মেলা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় বক্তারা কন্যাশিশুদের অধিকার রক্ষা, সুশিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ের ঝুঁকি থেকে তাদের সুরক্ষিত রাখার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, মেয়েদের বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা এবং সামাজিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo