ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আঞ্চলিক মহাসড়কের উপর গাছ কেটে ফেলে ৪টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় কুরিয়ার সার্ভিসের একটি ভ্যানগাড়ী, একটি প্রাইভেট কার, সব্জীবাহি একটি পিকআপ এবং মুরগিবাহি একটি পিকআপে হানা দিয়ে বিপুল পরিমান মালামাল লুট করেছে ডাকাতদল।
রবিবার দিনগত মধ্যরাত ২টার দিকে নবাবগঞ্জের দাউদপুর - ভাদুরিয়া সড়কের শাল্টি মুরাদপুর জামালপুর এলাকায় ডাকাতির ওই ঘটনা ঘটে।
আজ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) আনোয়ার হোসেন ডিবি পুলিশ।
স্থানীয়রা জানান, মহা সড়কের পাশের গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহন আটক করে ডাকাতি করে মালামাল লুট করেছে ডাকাত দল। তবে লুট হওয়া মালামালের টাকার পরিমান জানা যায়নি। এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। গুরুত্বপূর্ণ এই সড়কে রাতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্হানীয়রা।
ডাকাত দলকে চিহ্নিত করাসহ লুন্ঠিত মালামাল উদ্ধারে তদন্ত চালাচ্ছে আইন প্রয়োগকারি সংস্হা।
নড়াইল প্রতিনিধি : ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
পাবনা প্রতিনিধি : শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”...
লালমনিরহাট প্রতিনিধি: "শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ...
গাজীপুর প্রতিনিধি: কন্যাশিশুর ভবিষ্যৎ সুরক্ষায় শুধু আনুষ্ঠান...

মন্তব্য (০)