• সমগ্র বাংলা

‎পঞ্চগড়ে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন জেলা ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার  (১১ অক্টোবর ) রাতে সদর উপজেলার একই স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, পঞ্চগড় পৌর শহরের রামের ডাঙ্গা এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ওসমান গণি রতন (৩৭) এবং তার ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: রাসেল সরকার  (৩০) তাদের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানার ,এফআইআর নং-৯, তারিখ- ৩ জুলাই, ২০২৬; জি আর নং-২৭৩, তারিখ- ৩ জুলাই, ২০২৬; ধারা-৬(১)(ক) এর (ঈ)/৮/৯(৩)/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন,২০০৯ এবং ওয়ারেন্ট মূলে আসামি মো: ওসমান গণি রতন এবং সদর থানার ,এফআইআর নং-৯, তারিখ- ৩ জুলাই, ২০২৬; জি আর নং-২৭৩, তারিখ- ৩ জুলাই, ২০২৬; ধারা-৬(১)(ক) এর (ঈ)/৮/৯(৩)/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন,২০০৯ এর ওয়ারেন্ট মূলে মো: রাসেল সরকার, এদের বিরুদ্ধে সদর থানায় মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান মো: ওসমান গণি রতন এবং মো: রাসেল সরকার তাদের  দুই ভাইয়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আইনগত প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদেকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo