ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসায়ী সংগঠন ও নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। এ ঘটনায় আবু তাহের ভারত নামে এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ এনে অপপ্রচার করা বন্ধ না হলে বন্দরের কার্যক্রম থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
আবু তাহের ভারত বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক ও বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সম্পাদক।
রোববার (১১ অক্টোবর) দুপুর ২ টায় বেনাপোলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি বলেন, ট্রান্স মালিক সমিতির বৈধ আয়ের উৎসকে চাঁদাবাজি উল্লেখ্য করে আবু তাহের ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের কারণে ব্যবসায়ী ও সংগঠনের নেতাদের সম্মানহানি হচ্ছে। অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সদস্যরা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিবে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)