• সমগ্র বাংলা

নড়াইলে প্রাইভেটকারে মিললো ৫০ বোতল নিষিদ্ধ সীরাপ ‘এস্কাফ’ যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।

রবিবার ( ১১ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে।

পুলিশ জানায়, সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় রবিবার সকালে চেকপোস্ট বসায় সদর থানা পুলিশ। পরে একটি প্রাইভেট কার নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাওয়ার সময় গতিরোধ করে পুলিশ৷ এ সময় প্রাইভেট কারটি দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। এরপর গাড়ির পিছনে থাকা ডিকিতে প্লাস্টিকের বস্তার ভিতর রাখা ৫০ বোতল নিষিদ্ধ সীরাপ ‘এস্কাফ’ উদ্ধার করে পুলিশ এবং ঘটনাস্থল থেকে মো. ইমরান হোসেনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, মালিবাগ এলাকায় পুলিশ চেকপোস্টে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ সীরাপ ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ইমরান নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ###

মন্তব্য (০)





image

‎বেনাপোলে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের প্রতিবাদে ট্...

১

বেনাপোল প্রতিনিধি:  বেনাপোল স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসায়...

image

ভারতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা রোটন'র মরদেহ বেনাপোলে হস্ত...

২

বেনাপোল (যশোর) সংবাদদাতা : ভারতের কলকাতায় চ...

image

ফরিদপুরের সারদা সুন্দরী কলেজে বিআরটিএর উদ্যোগ: সড়ক নিরাপত...

৩

ফরিদপুর প্রতিনিধি : জাতীয় সড়ক নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন উ...

image

ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগছে, ...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

দিনাজপুরে এসআরবি'র অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্ত...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা সদরের উত্তর গোবিন্দপুরে...

  • company_logo