ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা সদরের উত্তর গোবিন্দপুরে ৪ রাউন্ড গুলি এবং ম্যাগাজিনসহ পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি'র ১৩ ব্যাটালিয়নের নীলফামারী ক্যাম্পের সদস্যরা। গতকাল শনিবার রাতে ওই অভিযান চালান তারা।
এসআরবি'র ১৩ মিডিয়া উইংয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক গতকাল শনিবার রাত ১০টার দিকে দিনাজপুর জেলা সদরের ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে দিনাজপুর-দশমাইল হাইওয়ে সংলগ্ন দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মাসুদ আলমের বন্ধ মার্কেটের পিছনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)