• সমগ্র বাংলা

চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদকসেবী ও এক মাদক বিক্রেতাকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) চাটমোহর পৌরসদর ও বিলচলন ইউনিয়নের বোথর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, চাটমোহর উপজেলার বোথর দক্ষিণপাড়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে আশরাফুল (২৭), কুমারগাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আল আমিন ইসলাম (৩০) এবং বোথর গ্রামের নূর মোহাম্মদের ছেলে রুবেল হোসেন (৩২)। তাঁদের মাদক সেবনের দায়ে আটক করা হয়।

অপরদিকে, পৌরসভার কাজীপাড়া মহল্লার এস এম মোজাহারুল হকের ছেলে এবিএম কামরুজ্জামান ফারুককে (৪২) মাদকদ্রব্যসহ আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

পরে আটক তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত আশরাফুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। অপরদিকে আল আমিন ইসলাম ও রুবেল হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

এদিকে, মাদকদ্রব্যসহ আটক ফারুকের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।

চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo