• সমগ্র বাংলা

গোপালপুরে দ্বিতীয় বিয়ের রাতেই বরের মৃত্যু, নববধূর ঘরে শোকের মাতম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আয়নাল হক নামে এক নববিবাহিত ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে। নববধূকে ঘরে তোলার রাতেই এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়নাল হক ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আয়নাল হক জেলা শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। পাশাপাশি তিনি ছোটখাটো ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত জুলাই মাসে আয়নালের প্রথম স্ত্রী দুই সন্তানকে রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে তার এক বন্ধুর সঙ্গে চলে যান। এরপর দুই সন্তানকে নিয়ে বেশ হতাশার মধ্যে ছিলেন আয়নাল। পরে পরিবারের সদস্যদের পরামর্শ ও সম্মতিতে বুধবার রাতে পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে বিয়ে করেন তিনি।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন আয়নাল। পরে নববধূকে নিয়ে ঘরে যাওয়ার পর হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তিনি মারা যান।

হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বলেন, বিয়ে সম্পন্ন হওয়ার পর নববধূকে ঘরে তোলার রাতেই আয়নালের এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, তিনি একজন সাংবাদিকের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছেন। ঘটনাটি সত্য। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আয়নাল স্বাভাবিকভাবেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

 

মন্তব্য (০)





image

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গা...

১

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

image

নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০...

image

পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবা...

image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

  • company_logo