ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম্মুক্ত ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা ও জোর জবর দস্তি মূলক কর্মকান্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আঃ মালেক দুলাল নামে এক ভুক্তভোগী।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের পেট্রোল পাম্প এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ভুক্তভোগী আঃ মালেক দুলাল বলেন,পৌরসভার হাট বাজার ইজারা দরপত্র ও উম্মুক্ত নিলাম ডাকে অংশগ্রহণ করার লক্ষ্যে ১০ লাখ ৫০ হাজার টাকার একটি পে-অর্ডার,ও নগদ ২ লাখ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বুধবার (৭ অক্টোবর) সকাল ১১ টা ৪০ মিনিটে উপজেলা পরিষদে প্রবেশকালে সাবেক পৌর মেয়র এবং সাবেক উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ও শাহিনুর হক কালা বাবুর নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী জনগোষ্ঠী আমার উপর আতর্কিত হামলা করে মুঠোফোন কেড়ে নিয়ে এলোপাতাড়ি কিল ঘুসি মারতে মারতে আমার পকেটে থাকা নগদ ২ লাখ টাকা এবং পে- অর্ডারটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে আমাকে একটি দোকানে আটকিয়ে রাখে। সংবাদ সম্মেলনে আঃ মালেক দুলাল আরও বলেন, আমাকে আটকের বিষয়টি শোনার পর আমাকে উদ্ধারের জন্য তাৎক্ষণিক ঘটনাস্থলে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম আসলে তারা ময়নুল ইসলামের সাথেও একই আচরণ করেন। অবরুদ্ধ অবস্থায় পৌর নির্বাহী কর্মকর্তা ও পৌর সচিব আশরাফুজ্জামানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে ঘটনার বিষয়ে অবগত করা হলেও তিনি কোনরূপ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি বরং সন্ত্রাসীদের সাথে গোপনে আঁতাত করে সরকারি রাজস্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিদিষ্ট হাট বাজার ইজারার কম দামে ৩ মাসের জন্য ইজারা প্রদান করেছেন। হামলার সাথে জড়িত সকলের গ্রেফতারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন আঃ মালেক দুলাল। এ সময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার ভুট্টু,শ্রমিক নেতা আলতাফ হোসেন প্রমুখ।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)