• সমগ্র বাংলা

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ডি‌সি নাজমুন আরা সুলতানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘শিশু অধিকার দিবস ২০২৬ ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা শিশু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ।

তাদের অধিকার নিশ্চিতের পাশাপাশি নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুশ্রম, বাল্যবিবাহ, নির্যাতন ও বৈষম্য থেকে শিশুদের রক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) খায়রুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইফতেখারুল আলম এবং শিশু প্রতিনিধি প্রযত রায় ও লাইসা রহমান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিশু একাডেমির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এর আগে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের কার্যক্রম ভার্চুয়ালি মানিকগঞ্জে প্রদর্শন করা হয়।

 

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৪

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

৫

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

  • company_logo