ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নড়াইলে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম-এর সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ বছর নড়াইল জেলায় মোট ৫৪৩টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত সহযোগিতায় নড়াইলে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।#####
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)