• সমগ্র বাংলা

চাটমোহর থানার এসআই আবুল কালাম আজাদের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চাটমোহর থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। 

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে চাটমোহর থানা পুলিশের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চাটমোহর থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হঠাৎ অসুস্থতা বোধ করেন এসআই আবুল কালাম আজাদ। পরে চিকিৎসকের পরামর্শ নিতে তিনি পাবনায় যাওয়ার সিদ্ধান্ত নেন। থানা থেকে ভ্যানে চড়ে সিএনজিতে ওঠার জন্য রওনা হন তিনি। এ সময় সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, তাঁকে স্বাভাবিক মনে হচ্ছিল।

পরে তাঁর স্ত্রী পাবনায় পৌঁছে তাঁকে পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

সহকর্মীরা জানান, কর্মজীবনে আবুল কালাম আজাদের সঙ্গে তাঁদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মীরা গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়ায় কর্মস্থলে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

এসআই আবুল কালাম আজাদের মৃত্যুতে চাটমোহর থানা পুলিশের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য (০)





  • company_logo