ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তির ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানী কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জনকারী বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সন্তানদের এ মেধাবৃত্তির জন্য নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, কৃতি শিক্ষার্থীদের এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

মন্তব্য (০)