• সমগ্র বাংলা

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃষকের ২৫ শতক জমির সম্পূর্ণ মরিচগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। তবে দরিদ্র কৃষকের সাথে কে এই শত্রুতা করলো প্রাথমিকভাবে তা জানা যায়নি। এতে প্রায় তিন লাখ টাকা খরচ করে চাষ করা ওই কৃষকের স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ কৃষক দাবি করেছেন, মরিচ বিক্রি করে প্রায় ১০ লাখ টাকা আয়ের আশা করেছিলেন তিনি।

ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম উপজেলার ২নং সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামে। ক্ষতিগ্রস্থ কৃষক আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, তিনি প্রায় ৩০ হাজার টাকা দিয়ে দেড় বিঘা জমি বর্গা নিয়েছিলেন। সেখানে মরিচ চাষের জন্য ডিজি ১৭/১৭ জাতের প্রায় ১৩ হাজার চারা কিনতে আরও প্রায় ৩০ হাজার টাকা খরচ করেন। জমি প্রস্তুত, চারা রোপণ, সার, কীটনাশক, সেচ ও পরিচর্যাসহ এ পর্যন্ত তার মোট প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। তিনি বলেন, মরিচগাছগুলো বেশ ভালো হয়েছিল। আর কিছুদিন পরই ক্ষেত থেকে মরিচ তোলা শুরু করার কথা ছিল। ভালো ফলন হলে শেষ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার মরিচ বিক্রি করার আশা করেছিলেন তিনি।

কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার জমিতে ঢুকে সম্পূর্ণ মরিচগাছ কেটে ফেলেছে। সকালে জমিতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখতে পেয়ে হতবাক হয়ে যান আনোয়ার হোসেন। তিনি জানান, রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক আনোয়ার হোসেন জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর ভুক্তভোগী আনোয়ার হোসেন নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা নন্দীগ্রাম থানার এসআই সিরাজউদ্দৌলা বলেন, মরিচগাছ কেটে ফেলার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৩

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

৫

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

  • company_logo