• সমগ্র বাংলা

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, পঞ্চগড় শহরের জালাসী পাড়া এলাকার মৃত আ: বারেকের ছেলে জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য মো: মীর মোশারফ হোসেন (৫৬) এবং হাড়িভাষা ইউনিয়নের ঢাংগীপুকুরী এলাকার মোঃ আতাউর রহমানের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো: খালেকুজ্জামান ওরফে হৃদয় (২২) তাদের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার ,এফআইআর নং-৯, তারিখ- ৩ জুলাই, ২০২৬; জি আর নং-২৭৩, তারিখ- ৩ জুলাই, ২০২৬; ধারা-৬(১)(ক) এর (ঈ)/৮/৯(৩)/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন,২০০৯ মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মো: মীর মোশারফ হোসেন এবং সদর থানার ,এফআইআর নং-৩৯, তারিখ- ১৬ আগস্ট ২০২৬; জি আর নং-৩৬৯, ধারা-৬(১)(ক) এর (ঈ)/৮/৯(৩)/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন,২০০৯ মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মো: খালেকুজ্জামান ওরফে হৃদয় এদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান মোশারফ হোসেন এবং  খালেকুজ্জামান ওরফে হৃদয় এর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আইনগত প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদেকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

২

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৫

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

  • company_logo