ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শহরের চিত্রা সেতুর পূর্ব পাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর)রাতে নড়াইল সদর উপজেলার সীমাখালি এলাকায় সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই রাতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। মঙ্গলবার এই রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১২টা) ওই নারীর পরিচয় শনাক্ত হয়নি।###
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...
পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...
নিউজ ডেস্কঃ দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়...

মন্তব্য (০)