ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চক্ষুসেবায় অর্ন্তভূক্তির প্রয়োজনীয়তা শীর্ষক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দিনব্যাপী লালমনিরহাটের নজীর হল রুমে মরিয়ম চক্ষু হাসপাতাল ও সেন্টার ফর ডিজাবিলিটি ইন ডেভেলপমেন্ট এর আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের এজিএম আবু নাসের ফয়জুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুল হক।
এতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী অরবিন্দ রায়।এ সময় আলোচনায় অংশ নেন,সাইট সেভারস এর জেলা সমন্বয়কারী মাসুদ রানা,সিডিডি'র ইনক্লুশন অফিসার ইফতেখার হাসান।
পরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দলীয় আলোচনার মাধ্যমে স্থান নির্বাচন করা হয়।এ সভায় প্রতিবন্ধী,হিজড়া প্রতিনিধি,হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি,প্রবীণ ব্যক্তি ও এনজিও প্রতিনিধিগণ অংশ নেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চি...
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...
দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...

মন্তব্য (০)