• সমগ্র বাংলা

দিনাজপুরে পুলিশ প্রশাসনের আয়োজনে কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : মাদক মুক্ত আগামী প্রজন্ম গড়তেদিনাজপুরে জেলা পুলিশ আয়োজনে আজ রবিবার থেকে শুরু হয়েছে "অনুর্ধ ২০" ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিত।  এতে অংশ নিয়েছে ১৩টি উপজেলার বালক এবং বালিকা দুটি গ্রুপে ২৬টি দল।

দুপুরে গোর এ শহীদ বড় ময়দানে  বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।  এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সহিদুর রহমান মোহন পাটোয়ারী, জাতীয় কাবাডি কোচ হামিদুর রহমান এবং কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব আখতারুজ্জামান জুয়েলসহ অন্যান্যরা।

জেলা পর্য্যায়ে বিজয়ী দল পরবর্তীতে রংপুরে রেঞ্জ পর্য্যায় এবং রেঞ্জ পর্য্যায়ে বিজয়ী দল জাতীয় পর্য্যায়ে অংশ নিতে পারবে। এর আগে ইউনিয়ন পর্য্যায়ের অংশ নিয়ে উপজেলা পর্য্যায়ে বিজয়ী হয়েছে জেলা প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৩টি  বালিকা এবং ১৩টি বালক দল।

মন্তব্য (০)





  • company_logo