• সমগ্র বাংলা

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্রত্যাহারে আল্টিমেটাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা মামলায় তরুণ সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণকে আসামি করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকরা। রাজনৈতিক বিরোধ ও বিভিন্ন বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সৌরভকে হয়রানি করতে ষড়যন্ত্রমুলকভাবে মামলায় নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ সাংবাদিক নেতাদের।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভা থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মামলাটি থেকে সাংবাদিক সৌরভের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি পালনেরও ঘোষণা দেন সাংবাদিকেরা।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ঈশ্বরদী পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য জোবায়ের হোসেন বাপ্পির পৃষ্ঠপোষকতায় সৌরভকে মামলায় জড়ানো হয়েছে। জোবায়ের বাপ্পি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী।

মামলার এজাহার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিসুর রহমান বাদী হয়ে মেহেদী হাসান আকিব হত্যা মামলাটি করেন। মামলায় সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ১ সেপ্টেম্বর রাতে মেহেদী হাসান আকিব (১৮) নিখোঁজ হন। পরদিন ভোরে তাকে অসুস্থ অবস্থায় একটি অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায় দূর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয়। ঘটনার পর প্রকাশিত সংবাদগুলোতে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে তখন পর্যন্ত কারা আকিবকে মারধর করেছে বা কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করা হয়নি বলে উল্লেখ করা হয়েছিল।

প্রাথমিকভাবে আকিবের বাবা আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, তার ছেলেকে কারা মারধর করে হাসপাতালে রেখে গেছে, সে বিষয়ে তিনি জানেন না। পরে তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন বলে প্রতিবাদ সভায় দাবি করা হয়। মামলাটি তদন্তাধীন থাকা অবস্থায় ঘটনার প্রায় ২০ দিন পর নতুন করে আদালতে মামলা করা হয় এবং এতে সাংবাদিক সৌরভের নাম যুক্ত করা হয়।

প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, সৌরভ ঈশ্বরদীর সাঁড়া ইসলামপাড়ার বালুমহাল, বালু উত্তোলন ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছেন। এসব প্রতিবেদন প্রকাশের পর তিনি একটি রাজনৈতিক পক্ষের বিরাগভাজন হন। অভিযোগ, ওই বিরোধের জেরেই আকিব হত্যা মামলায় বিএনপির একটি পক্ষের ১৪ নেতাকর্মীর সঙ্গে সৌরভের নাম যুক্ত করা হয়েছে। তারা এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং সাংবাদিককে হয়রানি বা তার পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে জানান।

সভায় বক্তারা সাংবাদিকরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মামলার এজাহার থেকে সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণের নাম প্রত্যাহার এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে মামলায় তার নাম কীভাবে ও কী তথ্যের ভিত্তিতে যুক্ত করা হয়েছে, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়।

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ও সেলিম সরদার, সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান, সহসাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ খান, চ্যানেল২৪ এর সিনিয়র রিপোর্টার শাহীন রহমান, স্টার নিউজের পাবনা প্রতিনিধি শামসুল আলম, এস এ টিভির পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম, সময় টিভির পাবনা প্রতিনিধি সবুজ মোল্লা, এখন টিভির পাবনা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল ওয়ানের পাবনা প্রতিনিধি ইয়াসিন আলী, এশিয়া পোস্টের পাবনা প্রতিনিধি রাকিব হাসনাত প্রমুখ।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

গত ২০ বছরে ইতিহাসিক ঐতিহ্য রক্ষায় প্রাধান্য পায়নি, পুর্নগ...

৫

দিনাজপুর প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমু...

  • company_logo