চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলায় চন্দনাইশের দোহাজারী পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে দোহাজারী নাগরিক কমিটির আয়োজনে জাসিম কনভেশন হলে দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বিএনপি সরকার উন্নয়নমুখী সরকার উল্লেখ করে তিনি বলেন, আগামী ৩০ দিনের ভেতর দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯০টি সড়কের কাজ সম্পন্ন করা হবে।
মতবিনিময় সভায় এমপি জসিম উদ্দিন আহমদ আরো বলেন, বর্তমান প্রধান মন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র ও এদেশের তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তিনি একজন মানবিক প্রধান মন্ত্রী, তিনি দিবারাত্রি দেশের কল্যানে নিবেদিত প্রাণ। সুতারাং দেশে অস্তিতিশীল পরিবেশ সৃষ্টিকারী গুপ্ত ও ফ্যাসিবাদি আওয়ামী লীগের দোসর থেকে আপনাদেরকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হচ্ছে, তা অতীতে হয়নি আপনারা মাননীয় প্রধান মন্ত্রীর জন্য দোয়া করবেন।
সম্প্রতি সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হওয়ার পর প্রস্তাবিত দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সরকারি নথি ও দাপ্তরিক চিঠিপত্র পর্যালোচনায় জানা যায়, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের ডিও-র পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসককে একটি সরকারি চিঠি প্রেরণ করা হয়। এতে সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন একটি পৃথক উপজেলা গঠনের স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৪ সালের অনুশাসন অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সুপারিশসহ পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
তবে ওই চিঠিতে দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নকে অন্তর্ভুক্ত না করায় দোহাজারি পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নের জনমনে অসন্তোষ দেখা দেয়। তাই নতুন উপজেলায় সাতকানিয়ার ৬ ইউনিয়নের সাথে দোহাজারী পৌরসভাকে অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা। ফলে মতবিনিময় সভায় মানবিক এমপি হিসেবে পরিচিত আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ বক্তাদের ও উপস্থিত জনতার দাবীর প্রতি সমর্থন জানিয়ে নতুন করে প্রস্তাব পাঠানোর ঘোষনা প্রদান করলে উপস্থিত জনতা হাততালি বাজিয়ে এমপি মহোদয়কে স্বাগতম ও মোবারকবাদ জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম সিকদার, নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি জয়নুল আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, যুগ্ম সম্পাদক ইফতেখার উদ্দিন সুমন, উপদেষ্টা আলী আজম খান, সাবেক ব্যাংকার কামাল উদ্দিন, আলহাজ্ব জামাল উদ্দিন সওদাগর, সহ-সভাপতি ওসমান আলী ভুট্টা, সাংগঠনিক সম্পাদক কাজী আবু তৈয়ব, সহ-সাধারণ সম্পাদক মুহিম বাদশাহ, সহ সভাপতি নোমান ব্যাগ, সহ সভাপতি লোকমান হাকিম, চন্দনাইশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোজাহেরুল কাদের সহ প্রিন্ট মিডিয়া ব্যক্তিবর্গ ছাড়াও দোহাজারী , ধোপাছড়ি এবং সাতকানিয়ার ৬ ইউনিয়নের বিভিন্ন পেশাজীবি উপস্থিত ছিলেন ।
মন্তব্য (০)