• সমগ্র বাংলা

উখিয়ার সমুদ্র সৈকত থেকে দু'টি অজ্ঞাত মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার সমুদ্র সৈকত এলাকা থেকে অজ্ঞাতনামা দু'টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে গত মঙ্গলবার ভোররাতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিের মধ্যে এই দুই জন। 

 বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩ টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন 

 মনখালি সমুদ্র সৈকত এলাকা থেকে মরদেহ দু'টি উদ্ধার করা হয়। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার  জানান,গত মঙ্গলবার ভোররাতে  টেকনাফ সমুদ্রে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। 

উক্ত ট্রলার ডুবির ঘটনায় কোস্ট গার্ড টেকনাফ থেকে ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে এবং  উক্ত ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তি নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায়  বুধবার ২৩ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ৩ টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর  ওয়ার্ড সংলগ্ন মনখালী এলকায় সমুদ্র পাড়ে দুইটি অজ্ঞাতনামা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

সংবাদ পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রিমন ঘোষ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দু'টি উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

এর আগে গত মঙ্গলবার সকালে টেকনাফ উপকূল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। 

মন্তব্য (০)





image

বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে : নড়া...

নড়াইল প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ...

image

মাদারগঞ্জে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ব...

image

বগুড়ায় আদালত বর্জনকে কেন্দ্র করে এজলাস কক্ষেই আইনজীবীদের ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দুই বছর আগে প্রত্যাহার হওয়া এক বিচারক পুনরায় জেলা ও দায়রা জজ হিসেবে য...

image

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, দেশি ইলিশের ব্যবসায়ীদের হতাশা...

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে হঠাৎ করেই ...

image

চলমান সকল সংকট উত্তোলনে কাজ করছে সরকার: জনপ্রশাসন প্রতিমন...

বগুড়া প্রতিনিধি : জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিম...

  • company_logo