• সমগ্র বাংলা

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (IBWF) উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ‘ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে ব্যবসা পরিচালনা, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ব্যবসায়িক কৌশল সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা দিতে এই বিশেষ ট্রেনিং ও সমাবেশের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নড়াইল জেলা শাখার সভাপতি মো: এমদাদুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি ইঞ্জি: কাজী আবিদ হাসান, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক মো: আমিনুর রহমান,ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সভাপতি আব্দুল মতিন,মো: জাকির হোসেন বিশ্বাস,মাও: ওবায়দুল্লাহ কায়সার। 

এ সময় বক্তরা বলেন ব্যবসা হলো একটি সৎ ও সাহসী পেশা। দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদান অপরিসীম। ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করতে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আর এই ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক এবং সুশৃঙ্খল করতে প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, সততা এবং পারস্পরিক সহযোগিতা। 

আজকের এই ট্রেনিং প্রোগ্রাম থেকে আমাদের ব্যবসায়ীরা আধুনিক ব্যবসায়িক কৌশল, দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার নানা দিক সম্পর্কে যে ধারণা লাভ করবেন, তা তাদের ব্যক্তিগত ব্যবসার পাশাপাশি দেশের অর্থনীতিতেও দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে ।

এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নড়াইল জেলার সেক্রেটারি মিরাজুল ইসলাম। #

মন্তব্য (০)





image

বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে : নড়া...

নড়াইল প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ...

image

উখিয়ার সমুদ্র সৈকত থেকে দু'টি অজ্ঞাত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার সমুদ্র সৈকত এলাকা থ...

image

মাদারগঞ্জে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ব...

image

বগুড়ায় আদালত বর্জনকে কেন্দ্র করে এজলাস কক্ষেই আইনজীবীদের ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দুই বছর আগে প্রত্যাহার হওয়া এক বিচারক পুনরায় জেলা ও দায়রা জজ হিসেবে য...

image

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, দেশি ইলিশের ব্যবসায়ীদের হতাশা...

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে হঠাৎ করেই ...

  • company_logo