ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সিজারিয়ান অপারেশন সেবা। আজ বুধবার প্রথম দিনে সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেছে একটি মেডিকেল টিম। এর মধ্য দিয়ো উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েরা এখন নিজ উপজেলাতে ই সিজারিয়ানসহ উন্নত প্রসূতি সেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে দুরবর্তী সরকারি বেসরকারি হাসপাতাল অথবা
বেসরকারি ক্লিনিকের উপর নির্ভর করতে হবেনা প্রসূতি পরিবারকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়ের উদ্যোগে গঠিত মেডিকেল টীম অপারেশনটি পরিচালিত হয়। এতে দায়িত্ব পালন করেন জুনিয়র কনসালট্যান্ট (গাইনি ও অবস) ডা. ফারজানা আইরিন এবং জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেশিয়া) ডা. জাভেদ সারোয়ার চৌধুরীসহ সংশ্লিষ্ট চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা।
সেবা চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ গোলাম রসুল রাখি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসানসহ সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এবং ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চনসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে সিজারিয়ান অপারেশন সেবা চালুর ফলে প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যাওয়ার প্রয়োজন কমবে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে এবং মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি মৃত্যু ঝুকি কমানো সম্ভব হবে।
নড়াইল প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার সমুদ্র সৈকত এলাকা থ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ব...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দুই বছর আগে প্রত্যাহার হওয়া এক বিচারক পুনরায় জেলা ও দায়রা জজ হিসেবে য...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে হঠাৎ করেই ...

মন্তব্য (০)