ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদরের নশিপুরে ভিন্ন জাতির সাথে প্রেমের সম্পর্কের কারনে পথের বাধা দুর করতে প্রেমিকের সহায়তায় নিজের গর্ভজাত সন্তানকে হত্যার ৪ মাস পর আজ মঙ্গলবার ভোরে গলিত লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। ঘটনা তদন্তসহ বিচারের দাবিতে এর আগে গতকাল সোমবার জামতলী এলাকায় স্হানীয়দের মহাসড়ক অবরোধের মুখে টনক নড়ে পুলিশ প্রশাসনের।
এব্যাপারে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের বিপিএম।
হত্যায় অভিযুক্তদের মধ্যে শিশুর মা জিন্নাতুন (১৯) তার প্রেমিক রিপন টুকু (৩৪) এবং সহযোগি সুজন টুডুকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে তুলে দিয়েছেন তারা।
এডিশনাল এসপি আনোয়ার হোসেন জানান, জেলা সদরের ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের নশিপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে জিন্নাতুনের সাথে স্বধর্মীয় জনৈক রুবেলের সাথে ৫ বছর আগে বিয়ে হয়েছিল। মাস ছয়েক আগে বিয়ে বিচ্ছেদের সময় দম্পত্তির ৪ বছর বয়সি কন্যা রাকিবা আক্তার রুহি মায়ের সাথে নানার বাড়ীতে ছিল। এরই মধ্যে নশিপুরের জামতলী এলাকায় আদিবাসী উরাও সম্প্রদায়ের রিপন টুডুর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে শিশু কন্যা রুহিসহ তার বাড়ীতে বসবাস শুরু করে জিন্নাতুন। দুজনের মাঝে পথে কাটা দুর করতে ৪মাস আগে রুহিকে দৈহিক নির্যাতন চালানোসহ শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। ঘটনা ধামাচাপা দিতে বাড়ীর কাছে প্রায় ৬ফিট গভীর কুপ খনন করে রুহির বস্তাবন্ধী লাশ পুতে ফেলা হয়। দুর্গন্ধে মানুষের আকর্ষন এড়াতে একটি কুকুরকে মেরে পাশে আরেকটি গর্তে পুতে রাখে রিপনসহ জড়িতরা।
এদিকে স্হানীয়রা সুষ্ঠু তদন্ত লাশ উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার জামতলী এলাকায় মহাসড়ক অবরোধসহ মোটর সাইকেলে আগুন দিয়ে বিক্ষোভ করায় টনক নড়ে পুলিশ প্রশাসনের। ঘটনাস্হলে পৌছে দাবি অনুযায়ী ব্যবস্হা গ্রহনের আশ্বাস দেন স্হানীয় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম। রাতভর বিভিন্ন স্হানে খোড়াখোড়ির পর ধৃতদের স্বীকারোক্তি অনুযায়ী শিশু রুহির গলিত লাশের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়না তদন্তসহ ডিএনএ টেষ্টের ব্যবস্হা নিচ্ছেন তারা।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচার...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া পৌরসভার সীতারামপ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় সমর্থকদের অস্ত্র তৈরির...
পঞ্চগড় প্রতিনিধি : মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্...

মন্তব্য (০)