• সমগ্র বাংলা

এসআরবি'র যৌথ অভিযান, দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহে উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে অপহৃত ৭ম শ্রেণির ছাত্রীকে ২০ সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকায় উদ্ধার করেছে এসআরবি'র যৌথ টিম। এসময় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা।

এসআরবির মিডিয়া উইং ়আজ মঙ্গলবার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৫ আগষ্ট বিকালে ক্লাশ ছুটির পর বাড়ী ফেরার সময় পথিমধ্যে ৭ম শ্রেণির (১৩) স্কুল ছাত্রীকে ইজিবাইকে তুলে অপহরণ করে অজ্ঞাত স্হানে নিয়ে যায় কয়েকজন যুবক। এব্যাপারে মেয়ের পিতা আব্দুর রহমান বাদী হয়ে ৭ সেপ্টেম্বর চিরিরবন্দর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। মামলা নং ১৪।

বিষয়টি ছায়া তদন্তে অপহরনকারির অবস্হান নিশ্চিত হয়ে ময়মনসিংহে কর্মরত এসআরবির ১৪ ব্যাটালিয়ের স্হানীয় ক্যাম্পের সহায়তায় ২০ সেপ্টেম্বর রাত ৯টায় ময়মনসিংহের ভালুকার আমতলী সরকার বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধারসহ অপহরনকারি মূল হোতা শাহিন আলম (২১) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা।

আসামি শাহিন আলম (২১) চিরিরবন্দরের পশ্চিম সাইতাড়া গ্রামের দবির বাজারের আমিনুল ইসলাম লালুর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহনে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে 

মন্তব্য (০)





image

বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ২৫ বস্তা সার জব্দ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচার...

image

রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু

 নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া পৌরসভার সীতারামপ...

image

ফরিদপুরের সালথার ইউপি চেয়ারম্যানের অডিও-ভিডিও ভাইরাল, তদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় সমর্থকদের অস্ত্র তৈরির...

image

পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প...

পঞ্চগড় প্রতিনিধি : মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দ...

image

রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্...

  • company_logo