• সমগ্র বাংলা

পাবনায় বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এনজিও কর্মীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী নিহত হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা- ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র‍্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। এ কারণে দাশুড়িয়া বাজার এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন। 

পাকশী হাইওয়ে থানার উপ- পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি সকালে মোটরসাইকেল নিয়ে মাঠ পর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তিনি পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ সময় তিনি ওই বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাকে অনেক দূর পযর্ন্ত টেনে হেঁচড়ে নিয়ে যায়। পরে ঘটনাস্থলেই ওই ব‍্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ব‍্যাপারে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ২৫ বস্তা সার জব্দ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচার...

image

রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু

 নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া পৌরসভার সীতারামপ...

image

ফরিদপুরের সালথার ইউপি চেয়ারম্যানের অডিও-ভিডিও ভাইরাল, তদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় সমর্থকদের অস্ত্র তৈরির...

image

পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প...

পঞ্চগড় প্রতিনিধি : মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দ...

image

রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্...

  • company_logo