• সমগ্র বাংলা

উলিপুরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়।


পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগ ১৭ বছর বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছিল। বর্তমানে বিএনপি সরকারের ৭ মাসে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিত ভাবে সন্ত্রাস সৃষ্টি করছে। তাদের এ ধরনের কার্যকলাপ দেশের মানুষ মেনে নিবে না। বর্তমানে সার নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপির নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে। 

মন্তব্য (০)





  • company_logo