• সমগ্র বাংলা

পাবনায় শিশু কলি হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় শিশু কামরুন্নাহার কলি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও নিহত শিশুর সহপাঠীরা।


রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি আদালত এলাকাসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন বিক্ষোভ থেকে অভিযুক্ত দুই আসামীর দ্রুত বিচার সম্পন্ন করে ফাঁসির দাবী জানান এলাকাবাসী।

হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোস্তফা কামাল (৫৫) কুলুনিয়া গ্রামের মৃত আবদুল মতিন প্রামাণিকের ছেলে। অপর আসামি ইয়াছিন আলী (২১) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসারা গ্রামের মৃত মোহাব্বত আলীর ছেলে। বর্তমানে তিনি মোস্তফার বাসায় ভাড়া থাকতেন। পুলিশের কাছে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। 

মামলার তদন্ত ও অভিযুক্ত দুই আসামির স্বীকারোক্তির বরাত দিয়ে পাবনার ‎পুলিশ সুপার আবু আশ্রাফের ভাষ্য, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কুলুনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে কামরুন্নাহার কলি (১০) নিখোঁজ হয়। ওইদিন প্রতিবেশী মোস্তফা কামাল ও তার ভাড়াটিয়া ইয়াছিন আলী শিশুটিকে ফুঁসলিয়ে মোস্তফার মুদি দোকানের পেছনের শোবার ঘরে নিয়ে যান। এরপর দুজন মিলে ধর্ষণ করেন। পরে ঘটনা জানাজানি হওয়ার আশঙ্কায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন তারা।

‎হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে, তার সাথে দুটি ইট বেঁধে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় ঝোঁপঝাঁড় ও লতাপাতার নিচে পানিতে ডুবিয়ে রাখে অভিযুক্তরা।

নিখোঁজের সাতদিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুলুনিয়া গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় কলির মরদেহ উদ্ধার করে পুলিশ।

মন্তব্য (০)





image

নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

নড়াইল প্রতিনিধি : নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে এসে দেশীয় অ...

image

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম গ্রুপের ইলেকট্রিশিয়ানের ম...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

image

দিনাজপুরে শিশু হত্যার ঘটনায় মামলা গ্রহনসহ জড়িতকে গ্রেপ্তা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সদরের নসিপুরে শিশু হত্যা...

image

‎বগুড়ায় ময়লার ভাগাড়ে জাল টাকার বস্তা, আসল ভেবে জনতার হরিল...

বগুড়া প্রতিনিধিঃ ‎বগুড়া নগরীর গোদারপাড়ায় বর্জ্যের ভাগাড়ে...

image

অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৪ জনের মধ্যে সরাসরি জড়িত তি...

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা ব...

  • company_logo